অবৈধভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক মিয়ানমারের ৩০ জন নাগরিককে তাদের দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।

সোমবার সকাল ৯টার দিকে ঘুমধুমের বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার ৩০জন নাগরিককে আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, আটকের পর মিয়ানমারের নাগরিকদের একই পথ দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

চলতি মাসে ৪৩২ জন অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে আটক করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।

এআই