যশোরের বেনাপোল শিকার পুরসীমান্ত থেকে ৩২ পিস সোনার বারসহ মিঠু দফাদার (৩০) নামে এক ভারতীয় স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৭মার্চ ) সকাল ১০ টারদিকে আটক করাহয়। আটক মিঠু ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার মোস্তফাপুর গ্রামের মৃত হযরত দফাদারের ছেলে।
৪৯ বিজিবির উপ-অধিনায়কন জরুল ইসলাম বলেন, ‘গোপন সূত্রে জানতে পারি শিকারপুর সীমান্তের এমপি ২৮/৬ এসপিলারের ১০০ গজেরমধ্য দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারহবে।
এমনসংবাদের ভিত্তিতে শিকারপুর বিজিবির কমান্ডার, হাবিলদার, আতিয়ার রহমানের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে ৩২ পিস সোনার বারসহ মিঠুকে আটক করে।
আটক সোনারওজন ৩ কেজি ৪০০ গ্রাম । যারবাজার মূল্য প্রায় ১ কোটি ৪৭ হাজার টাকা। উদ্ধারকৃত সোনাসহ মিঠুকে বেনাপোলবন্দর থানায় সোপর্দ করাহয়েছে। এএস





