হিলি সীমান্তের দেবখন্ডা গ্রামে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে অবৈধ পথে নিয়ে আসা ২৫টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম জানান, ভারত থেকে অবৈধ পথে বেশ কিছু গরু এনে বিভিন্ন ব্যক্তির বাড়িতে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল অভিযান চালিয়ে ২৫টি গরু আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।
আটককৃত গরুগুলোর দাম প্রায় ১৮ লাখ টাকা। পরে গরুগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে সুবেদার সিরাজুল ইসলাম জানিয়েছেন।
কেএইচ





