যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় অবস্থিত হরিদাস ঠাকুরের সাড়ে ৫শ বছরের স্মৃতি বিজড়িত পাটবাড়ি আশ্রম ও স্মৃতি লীলা বিগ্রহ দর্শন জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি  রামা কান্ত গুপ্তা।

বুধবার (২৫ মে) সকালে তিনি আশ্রম ও জাদুঘর পরিদর্শন  করেন।পরিদর্শনকালে তিনি হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমের মধ্যে সাড়ে ৫শ বছরের পুরানো সিদ্ধ

তমাল বৃক্ষ ও সিদ্ধ মাধবী লতা দেখে মুগ্ধ হন।পরে তিনি আশ্রমের নির্মিত নিতাই গৌড় মন্দির, জগন্নাথ মন্দির, হরিদাস ঠাকুরের মন্দির, ত্রি গোবর্ধন মন্দির ও  ঠাকুর রহিদাসের স্মৃতি লীলা বিগ্রহ দর্শন জাদুঘর পরিদর্শন করেন।  

এ সময় তার সঙ্গে জেলার সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা উপস্থিত ছিলেন।

এর আগে তাদের সেখানে স্বাগত জানান, বেনাপোল পাটবাড়ি আশ্রমের সহসভাপতি তাপস বিশ্বাস,জগদীশ স্বর্ণকার, বিকাশ  স্বর্ণকার, যুগ্ম সম্পাদক সুকুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক জয়দেব সিংহ, দপ্তর সম্পাদক উজ্জ্বল বিশ্বাস ও গ্রন্থাগার সম্পাদক বিকাশ আইস প্রমুখ।

এআই