চুয়াডাঙ্গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি তল্লাশি করে ৮৯ লাখ ৪ হাজার ৮০০ টাকা মূল্যের উন্নতমানের ভারতীয় থান কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (১০ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গা বিজিবি-৬ সদর দপ্তরে আয়োজিত সাংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, শুক্রবার (০৮ এপ্রিল) ভোর রাতে চুয়াডাঙ্গা বিজিবির আওতাধীন মাগুরা জেলার ভায়নার মোড়ে অভিযান চালিয়ে ১১ হাজার ১৩১ মিটার উন্নতমানের থান কাপড় আটক করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ৮৯ লাখ টাকা।
এম আর





