চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ থেকে অবৈধভাবে ভারত আনা উন্নত মানের শাড়ি, থ্রি-পিস ও শার্টের থান কাপড়সহ একটি ট্রাক জব্দ করেছে। জব্দকরা মালামালের আনুমানিক মূল্য ৪ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান শুক্রবার বেলা ১২টায় ব্যাটালিয়ন প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান, এদিন সকাল ৬টায় বিজিবির একটি দল ভারত সীমান্ত থেকে ছেড়ে আসা একটি ট্রাক (যশোর-ট- ১১-২৮৩৪) হাসাদহের রাস্তার ওপর গতিরোধ করলে ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ সময় ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ওইসব মালামালগুলো জব্দ করা হয়।

বিজিবি পরিচালক জানান, জব্দকরা মালামালসহ ট্রাকটি চুয়াডাঙ্গার দর্শনা কাস্টমসে জমা দেওয়া হবে।

জেআই