চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্ত থেকে দেড় কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে সীমান্ত থেকে এ হেরোইনগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, বিকেলে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলমের নেতৃত্বে হাবিলদার আব্দুল করিম ফোর্স নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের ৭৭ নম্বর মেইন পিলারের কাছে কলাবাগানে ওঁৎপেতে ছিলেন।

এসময় ৩-৪ জন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে চ্যালেঞ্জ করা হয়। এতে একটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতে পালিয়ে যায় তারা। বস্তা তল্লাশি করে দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ