বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮১৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৮ জুলাই) ভোরে বেনাপোল সীমান্তের শিকারপুর মাঠ থেকে এ মাদকদ্রব্য জব্দ করেন ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে ভোরে বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ভারত সীমান্তবর্তী এলাকা শিকারপুর মাঠে ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায় চোরাচালানীরা। পরে সেখান থেকে পরিতাক্ত অবস্থায় ৮১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

৪৯ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া মাদকদ্রব্য জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নাছির/এএস