বান্দরবানের মদক বিওপি থেকে থানচি বিওপিতে যাওয়ার পথে নৌ ডুবিতে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহী জুয়েল রানার (২২) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরশোয়া ২টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি উদ্ধার করে বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।
তিনি বলেন, বৃহঃস্পতীবার বান্দরবনের মদক বিওপি থেকে থানচি বিওপিতে যাওয়ার পথে নৌ দুর্ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য সিপাহী জুয়েল এর মৃতদেহ ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার ভাটির দিক উদ্ধার করা হয়েছে।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট জেলার থানচির বড়মদক এলাকায় ১৩টি ঘোড়া নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যদের সঙ্গে আরকান আর্মির (এএ) গোলাগুলির ঘটনায় বিজিবি নায়েক জাকির হোসেন গুলিবিদ্ধ হয়। এরপর সরকার থানচিসহ পার্বত্য জেলার আরাকান আর্মি বিরোধী বিশেষ অভিযান চালায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে ৭৫জন বিজিবি সদস্য বড়মদক থেকে সাঙ্গু নদী পথে ১৫টি বোটে থানচি সদরে ফিরছিল। ফেরার পথে তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকায় তিনটি বোট বড় বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে তলিয়ে যায়। বিজিবির অন্য সদস্যরা তীরে উঠতে সক্ষম হলেও থানচি ৩৩ বিজিবি সদস্য জুয়েল রানা তার অস্ত্র ও কয়েক রাউন্ডগুলিসহ তলিয়ে যায়।
এমআর





