বেনাপোল বন্দর থানার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ পাচারকারী সহ ৩৯ নারী-পরুষ ও শিশু আটক করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (১৩মার্চ ) সকাল সাড়ে ১০ টার সময় তাদেরকে আটক করা হয়। এ সময় ইসরাফিল (২৬)পিতা মিজানুর রহমান গ্রাম গাতিপাড়া নামে এক পাচারকারীকে আটক করেন।
আটকদের বাড়ি খুলনা, বরিশাল, বাগেরহাট, নড়াইল,গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকায় ।
বিজিবি জানান ,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বেনাপোল বন্দর থানার দৌলতপুর সীমান্তে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১৮ জন পুরুষ ১৪জন নারী ৭ শিশু ও ১ পাচারকারীকে আটক করা হয়।
বেনাপোল দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন, ১ পাচারকারী সহ ৩৯ নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
নাছির/এমআর





