যশোর বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেছে বিজিবি।

বুধবার সকাল ১০টায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এ কাঠ উদ্ধার করে। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয় নি।

বিজিবি জানায়, বুধবার সকাল ১০ টার সময় গোপন সংবাদে জানতে পারে চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান চন্দন কাঠ এনে যশোর নেওয়া জন্য সাদিপুর সীমান্তের বেলতলা নামক স্থানে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান, হাবিলদার দেলোয়ার হোসেন, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেন।তবে বিজিবির উপস্তিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় ।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় চন্দন কাঠ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত চন্দন কাঠ বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে ।

নাসির/জেড