বেনাপোরের পুটখালি সীমান্ত থেকে ৫০ লাখ টাকাসহ বাবলুর রহমান (৩০) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
আজ (৩০ সেপ্টেম্বর) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে আটক করে।
আটক হুন্ডী ব্যবসায়ী বেনাপোলের বালুন্ডা গ্রামের আব্দুস ছালামের ছেলে।
খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্ল্যাহ সরকার (পিবিজিএমএস) জানান, ভারত থেকে পাচার হয়ে বিপুল পরিমান হুন্ডির টাকা বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বাবলুর নামে এক পাচারকারীকে আটক করে। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে হুন্ডির ৫০ লাখ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
নাছির/এমবি





