ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার চাপাতলার মাঠ নামক স্থান হতে ০৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর কুসুমপুর বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মুকবুল হোসেন এর নেতৃত্বে ভারতীয় মদ ১০ বোতল আটক করেছে।
আটককৃত ভারতীয় মালামাল ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পরিচালক মোঃ তাজুল ইসলাম,স্বিাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
এসএ





