যশোরের শার্শার কাশিপুর সীমান্তে ১২৩ বোতল ফেনসিডিলসহ নুরুল ইসলাম (২৬) নামে এক ইজিবাইক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কাশিপুর বাজারের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার ব্যবহৃত ইজিবাইক আটক করে বিজিবি।

আটক নুরুল ইসলাম ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নজরুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে বিজিবি’র হাবিলদার মদন কুমার মজুমদার এর নেতৃত্ব টহলদল কাশিপুর বাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযানে একটি ইজিবাইক আটক করে। পরে গাড়ি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আটক নজরুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

শেখ নাছির উদ্দিন/এসএম