যশোর কারাগারে বিজয়কুমার নামে সাজাপ্রাপ্ত এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের সুপার শাহজাহান আহমেদ জানান, সকাল সাতটার দিকে বিজয় অসুস্থ বোধ করলে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, স্বর্ণ চোরাচালান মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বিজয় জেল খাটছিলেন তিনি।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কাজল মল্লিক ভারতীয় নাগরিক বিজয়ের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
এম আর





