ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান দাবি করেছে, শূন্যরেখায় অবস্থানরত এইসব নারী-পুরুষ রোহিঙ্গা মুসলিম।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ রোহিঙ্গা মুসলিমকে বাংলাদেশের ভিতরেঢুকানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ৩১ জন নারী-পুরুষকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতার দিয়ে পুশব্যাক করার পর আজ (২০ জানুয়ারি) রোববার পর্যন্ত তারা কাজিয়াতলী সীমান্ত এলাকার ২০২৯/৩/এস পিলারের সামনে অবস্থান করছে। প্রচণ্ড শীতে এসব রোহিঙ্গার দুই দেশের শূন্যরেখায় খোলা আকাশের নিচে দিনরাত অবস্থান নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল ও উদ্বেগ লক্ষ্য করা গেছে।
কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মান্নান জাহাঙ্গীর বলেন, দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত এইসব নারী-পুরুষের শারীরীক গঠন দেখে আমরা ধারণা করছি তারা রোহিঙ্গা মুসলিম হবে। তবে, বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা রোহিঙ্গা নয়, ভারতীয়।
২৫-বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শফিক বলেন, সীমান্তের শূন্যরেখায় অবস্থানকারীরা ভারতীয় নাগরিক হতে পারে বলে আমরা মনে করি। বিএসএফ ও বিজিবির মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। পতাকা বৈঠকের পর অবস্থানকারী এইসব নারী-পুরুষ কারা- তা স্পষ্ট জানা যাবে।
এমবি





