হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ভারতীয় রুপিসহ জাহাঙ্গীর সরকার (২৬) নামের এক যুবককে আটক করেছে কাস্টমস প্রিভেনটিভ দল।

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। তিনি পাকিস্তান থেকে আসা এয়ার এমিরেটসের একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন বলে জানা গেছে।

কাস্টমসের যুগ্ম কমিশনার এসএস সোহেল রহমান জানান, পাকিস্তান থেকে এয়ার এমিরেটসের ওই ফ্লাইটে আসা যুবককে সন্দেহ হলে তার মালপত্র তল্লাশি করা হয়। এসময় তার কাছে বিপুল পরিমাণ ভারতীয় রুপি পাওয়া যায়।

এআই