চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী হালদাপাড়া গ্রামের মাঠ থেকে গুলি ভর্তি চারটি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল আটটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এ অভিযান চালায়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবি সদস্য হালদাপাড়া মাঠে অভিযানে যায়। এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট দেখতে পায়। এবং এর ভিতর থেকে গুলিভর্তি এসব ভারতীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বিজিবি সদস্যরা। এ সময় কেউ আটক হয়নি।
জেআই





