রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জামাল নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ভোরে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জামাল। তিনি চর আষাড়িয়াদহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সুলতান মোল্লা, বুধবার রাতে জামালসহ কয়েকজন সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় গরু আনতে গেলে ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফের চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে ঘটনাস্থলেই জামাল নিহত হন। পরে জামালের সঙ্গে থাকা অন্য রাখালরা তার মরদেহ নিয়ে পালিয়ে আসেন।
এএস





