খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ২৯ জানুয়ারী মঙ্গলবার সকালে বেনাপোলের গোগা সিমান্ত থেকে মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা থানার গোগা গ্রামের দিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল সহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোগা গ্রামের জব্বারের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিলসহ ফাতেমা বেগম (হালিমা) (৩৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ফাতেমা বেগম ( হালিমা) যশোরের কোতায়ালী থানার মহিউদ্দিন সুইটের স্ত্রী।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, শার্শা থানাধীন গোগা সীমান্ত থেকে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক ফাতেমা বেগম (হালিমা) কে শার্শা থানার মাদক পাচার আইনে মামলা দিয়ে সোর্পদ করা হবে।


নাছির/এমআর