কক্সবাজারের উখিয়ায় একটি যাত্রীবাহি বাস তল্লাশি চালিয়ে মিয়ানমারের ৪০ প্যাকেট ক্যালসিয়াম আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। গতকাল রোববার সকাল সাড়ে ৯ টার দিকে টেকনাফ থেকে কক্সবাজার গামী একটি যাত্রীবাহী বাস অভিযান চালিয়ে এই ক্যালসিয়াম উদ্ধার করা হয়।
মিউজিক ১১-২৫৩ নাম্বারের গাড়ীটি মেরিনড্রাইভ সড়ক যোগে কক্সবাজার যাওয়ার পথে রেজু বিজিবির চেক পোষ্টের সামনে পৌছালে নায়েব সুবেদার সাইদুর রহমান ও হাবিলদার সফিকুল ইসলামের নেতৃত্বে তল্লাসি চালিয়ে উক্ত ক্যালসিয়াম গুলো উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি সূত্রে জানা গেছে। এ ব্যাপারে রেজু বিজিবির নায়েব সুবেদার সাইদুর রহমান ক্যালসিয়াম আটকের সত্যতা স্বীকার করেন।
জেড/মানিক





