কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলার জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২নারী কর্মী ও এক যুবককে আটক করেছে র‌্যাব। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মেলা সংশ্লিষ্ট কর্মকর্তারা পালিয়ে যান। শনিবার রাতে র‌্যাব এ অভিযান চালায়। 

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে মেলায় র‌্যাফেল ড্র’য়ের নামে জুয়ার অনুষ্ঠান বন্ধ করে দেয় র‌্যাব।

এসময় জুয়ার মঞ্চ থেকে মোটরসাইকেল, টেলিভিশন, টিকিট বিক্রির নগদ টাকাসহ বিভিন্ন মালামাল জব্দ করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আটককৃতদের তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০ টাকা করে জরিমানা অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার রাত সাড়ে দশটার দিকে র‌্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি বাবুল আখতারের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা অনুমতিবিহীন অবৈধভাবে

লটারির টিকিট বিক্রির সময় যারা আটক হলেন তারা হলেন পৌর এলাকার নশরতপুর গ্রামের শিখা বেগম (২৩), কুসুম বেগম (২৬), কামরুন্নাহার (২৫), আমেনা (১৯), শিউলি (২৩) মিশ্রি গ্রামের পারভিন (১৯), হাজেরা (২২), আফরোজা (২৫), পেয়ারাপুর গ্রামের শিরিন (২৪), জংশন এলাকার তাজ নাহার (২৩), বিপাশা (২৩), কামড্ডা গ্রামের খাদিজা (২০), ও বাসতলি গ্রামের আবু জর (২২)।

আটককৃতদের ১৯৬৭ সালের জুয়া আইনের ৩ ধারায় প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানা অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও ভ্রাম্যমাণ আদালত তিনটি মোটরসাইকেল, এলজি টেলিভিশন, রাইচ কুকার, পানির ফিল্টার, প্রেসার কুকার মোবাইল সেট, ক্যামেরা, প্রজেক্টর, ট্রাক, হটপট, আয়রন মেশিন, সুপ সেট, জগ, ইপিএস চার্জার যার আনুমানিক মূল্য তিন লাখ ৪৪হাজার ৮শ টাকার মালামাল জব্দ করেছে।

এ ব্যাপারে লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, বাণিজ্য মেলায় র‌্যাব অভিযান চালানোর কথা জানালে পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে।

মাহমুদ