বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান সুটার গান ও দুই রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আইসিপি ক্যাম্পের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (০৭ এপ্রিল) রাত ৯ টার সময় বেনাপোল পোর্টথানাধীন বড় আচঁড়া- গ্রামের একটি কবর স্থানে পাশ থেকে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র এনে যশোরে নেওয়ার উদ্দেশ্য বড় আচড়া কবর স্থানে পাশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির নায়েব সুবেদার আবুল কাসেম, ল্যান্স নায়েক আব্দুল রহমান সঙ্গী র্ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান সুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা আগেই পালিয়ে যায়।
৪৯ বিজিবির লে, কর্ণেল আরফুল হক অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
শেখ নাছির উদ্দিন/এসএম





