সীমান্ত সুরক্ষা কোর্সে অংশ নিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।

আজ (০৬ জুলাই) শনিবার দুপুর ১২ টার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিনিধি দলটি পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে বাংলাদেশে প্রবেশ করেন।

এর আগে বিএসএ‌ফ’র প্রতিনিধি দল বেনাপোল  চেকপোস্ট নো-মান্সল্যান্ডে  পৌঁছালে  বিজিবি সদস্যরা তাদেরকে ফুল দিয়ে অর্ভথ্যনা জানায়। পরে বিভিন্ন সংস্থ্যার নিরাপত্তার মধ্য দিয়ে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।

আগামীকাল (রোববার) ০৭ জুলাই থেকে ১৭ জুলাই (বুধবার) পর্যন্ত চট্রগ্রামের বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে সীমান্ত সুরক্ষা কোর্সে অনুষ্ঠিত হবে।

ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র টুআইসি অরুন কুমার ভার্মার নেতৃত্বে প্রতিনিধি দলে ৯ ডেপুটি কমান্ডার রয়েছেন।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানায়, সীমান্ত সুরক্ষা কোর্সে অংশ গ্রহনের মধ্য দিয়ে যেমনি বিএসএফ কর্মকর্তা বিজিবি’র কর্মকর্তাদের কাছ থেকে ভাল কিছু কৌশল শিখতে পারবে, ঠিক তেমনি পরামর্শ বিনিময়ে বিজিবি কর্মকর্তাও  অভিজ্ঞতা অর্জন করবেন। এতে যেমন মাদক দ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধ হতে বড় ভুমিকা রাখবে। তেমনি বিজিবি-বিএসএফ’র মধ্যে পারস্পরিক সোহার্দ্য ও আস্থা বৃদ্ধি পাবে।

কোর্স শেষে আগামী ১৮ জুলাই প্রতিনিধি দল বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তন করবেন।

নাছির/এমবি