চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত রক্ষায় বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পদক পেয়েছেন যশোরের ৪৯-বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক।
বাংলাদেশে দ্বিতীয় স্থান লাভ করেছে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ২০ ডিসেম্বর বিজিবি দিবসে প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিজে রাষ্ট্রপতি পদক পড়িয়ে দেন তাকে। চলতি বছরে ৪৯-বর্ডার গার্ড বাংলাদেশ ১৪৪ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করে বাংলাদেশে দ্বিতীয় স্থান লাভ করেন।
লে. কর্নেল আরিফুল হক ১৯৯৫ সালের ২৯ নভেম্বর সেনাবাহিনীতে যোগদান করেন। তারগ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফা ডাংগা গ্রামে। তিনি গত চার বছর পঞ্চগড় ও খুলনা জেলার বিভিন্ন স্থানে সুনামের সাথে বিজিবির দায়িত্ব পালন করে আসছেন।
নাছির/এমবি





