প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ির উপর নগ্ন হামলা করেছে যুক্তরাজ্য প্রবাসীরা। গতকাল শেখ হাসিনা একটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য সফরে আসেন।

মঙ্গলবার লন্ডন সময় সকাল ৮টা থেকে ৯টার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে ফেরার পথে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সিটিজেন্ট মুভমেন্ট এর কর্মীরা রাস্তায় দাড়িয়ে স্লোগান দিতে থাতে।

প্রধানমন্ত্রীর গাড়িটি তাদের কাছাকাছি এলে বেশ কজন গাড়ি লক্ষ্য করে জুতা ও ডিম ছুঁড়তে থাকে। তবে গাড়ির কোনো ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটিজেন্ট মুভমেন্ট এর আহবায়ক এম এ মালিক, বিএনপি নেতা খসরুজ্জামান খসরু, আমিনুল ইসলামসহ বেশ কজন নেতা র্কমী উত্তেজিত হয়ে এই লজ্জাজনক ঘটনা ঘটান।

এ সময় তারা স্লোগান দিতে থাকে, ‘‘কিলার হাসিনা গো ব্যাক গো ব্যাক।’’

এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর গাড়ির উপরও হামলা চালায় তারা।তবে গাড়িটিতে শেখ হাসিনা ছিলেন কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বঙ্গবন্ধু কন্যা ও দেশের প্রধানমন্ত্রীর সাথে এমন অসদ আচরণে ক্ষোভ জানান অনেক প্রবাসীরা। তারা বলছেন, বিএনপি- জামায়াত সমর্থিতরাই এ ধরণের হামলা করেছে।

উল্লেখ্য, প্রথম গার্ল সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তিনদিনের সফরে যুক্তরাজ্য পৌঁছান। সূত্র বিন্যাশন২৪.কম

ঢাকা,২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর