‘সুইস ব্যাংকে কারা টাকা রেখেছে, সেই তালিকা পেয়েছি। ওই টাকা ব্যাংক থেকে যথাসম্ভব ফিরিয়ে এনে দেশের মানুষের উন্নয়নে ব্যবহার করব। উড়ে এসে যারা জুড়ে বসে, তারাই লুটপাট ও দুর্নীতি করেবলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

শনিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় শেখ হাসিনা বলেন, জনগণ বুঝতে পেরেছে আওয়ামী লীগ তাদের সঙ্গে রয়েছে। তারা ক্ষমতার ভোগবিলাসে গা ভাসাতে আসেননি।

আওয়ামী লীগ স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দানকারী দল। এই দল জনগণের কল্যাণে কাজ করবে এবং জনগণ সেটা বুঝতে পেরেছে।

শেখ হাসিনা বলেন, নির্বাচনে অংশ নিয়ে রওশন এরশাদ ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত’নিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটাই এখনকার বাস্তবতা। যুদ্ধাপরাধীদের বিচার করে তাঁর সরকার জাতিকে কলঙ্কমুক্ত করবে।

প্রধানমন্ত্রী বাজেটের প্রশংসা করে বলেছেন, ‘এবারের বাজেট এমন বাস্তবমুখী, যা নিয়ে সমালোচনার সুযোগ খুব একটা নেই।' সামাজিক নিরাপত্তা, প্রবীণ প্রতিবন্ধী ও গর্ভবর্তী মায়েদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে সবার দিকে নজর দিচ্ছে।

শেখ হাসিনা বলেন, দেশে এখন ৪ কোটি ৯০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, ১৬ কোটি মানুষের দেশে ১১ কোটি সিম কার্ড রয়েছে। অথচ বিএনপি সরকারের সময় ফোন করলেও ১০ টাকা, না ধরলেও ১০ টাকা দিতে হতো। কারণ বিএনপির একজন মন্ত্রী ওই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি আরও বলেন, ‘দেশের প্রায় সব সেবামূলক কাজই মোবাইল লাইনে সম্পন্ন হচ্ছে। বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেই অনেক দেশ আমাদের অভিজ্ঞতা জানতে আসছে। এ বাজেট বাস্তবায়ন করলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’

তিনি বলেন, এ সময় বাজেট নিয়ে সমালোচনার সুযোগ খুব একটা নেই।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ