ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আজ রোববার সকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ২ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তিরা হচ্ছে, ভিটাস উইন্না (৪০) ও ওলাটুমদে টিমোথি (৪৫) এদের উভয়ের বাড়ি নাইজেরিয়ার ইহিয়ালা অঞ্চলে।
এমসয় তাদের দেহ তাল্লাশী করে ৬ টা নাইজেরিয়ান পাসপোর্ট, ৬ টি মোবাইল,ভারতীয় ক্রেডিট কার্ড, গেমস ডিক্স ও বৈদেশিক মুদ্রা আটক করা হয়।
২১ বিজিবি খুলনার কমান্ডিং অফিসার লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার, পিবিজিএমএস জানান, ভারত থেকে অবৈধপথে বেশ কিছু বিদেশী নাগরিক পুটখালি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ভিটাস উইন্না ও ওলাটুমদে টিমোথি নামক দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করতে সক্ষম হয় বিজিবি টহল দল।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে । এএস





