কক্সবাজারের উখিয়া পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম বিজিবির জোয়ানরা উখিয়া উপজেলার কুতুপালং নামক এলাকায় যাত্রীবাহী গাড়িতে অভিযান চালিয়ে মিয়ানমারের বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বার্মিজ সিগারেট, ক্যালসিয়াম, কপি, রকমারি, লোশন, লুঙ্গি, থামি ও সাবান। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ ৮৩ হাজার ৩ শত টাকা বলে বিজিবি জানিয়েছেন। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
ঘুমধুম বিজিবির নিজস্ব সোর্সদের গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির নায়েব সুবেদার সাইফুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কুতুপালং বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের উল্লেখিত চোরাই পণ্যগুলো জব্দ করতে সক্ষম হন।
এমবিএইচ





