কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার আর্ড বাংলাদেশ ৪৭ (বিজিবি) কুষ্টিয়া সেক্টর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিষ আটক করেছে।
৪৭ বিজিবি উপ-অধিনায়ক আ ন ম নজরুল ইসলাম জানায়, সোমবার ভোরে উপজেলার চিলমারী সীমান্ত ফাঁড়ির টহলদল আলমডোবা নামক স্থানে অভিযান চালিয়ে ৮৮০ প্যাকেট কীটনাশক বিষ ও ও ২০ বোতল বিদেশী মদ আটক করে।

আপরদিকে, উপজেলার জামালপুর সীমান্ত ফাঁড়ির টহলদল গুচ্ছগ্রাম নামক স্থানে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ ও ১৩ কেজি গাজা আটক করে।
উপজেলার মহিষকুন্ডি সীমান্ত ফাঁড়ির টহলদল মহিষকুণ্ডি পশ্চিমপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৮ কেজি গাজা আটক করে।

এদিকে, উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত ফাঁড়ির টহলদল চরপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১২২ বোতল ফেন্সিডিল আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও বিষ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
এমআইএস





