ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাঁপাসা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

আটকরা হলো-ভারতের উত্তর দিনাজপুর জেলার হেন্তাবাদ থানার ভরতপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোকছেদ (৩২) এবং রায়গঞ্জ থানার অন্তরা গ্রামের আব্দুল হামিদের ছেলে রেজাউল (২৯)।

শনিবার সন্ধ্যায় চাঁপাসা সীমান্তের ৩৪৭ পিলার এলাকার বাংলাদেশের ৩০০ গজ ভেতর থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৬ বোতল ফেন্সিডিল ৫শ টাকার ৩১টি জাল নোট, বাংলাদেশী সাড়ে ১০ হাজার টাকা এবং ১২ হাজার রুপি (ভারতীয় মুদ্রা) উদ্ধার করা হয়। রবিবার বিকেলে তাদের হরিপুর থানায় সোপর্দ করা হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ