ভারত থেকে পাচার হয়ে আসার পর ২ হাজার কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে বিজিবি।

রোববার সকালে যশোরের শার্শা থানাধীন নাভারণ এলাকা থেকে চা পাতাগুলো জব্দ করা হয়।

যশোর ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, সুনির্দিষ্ট গোপন সংবাদের মাধ্যমে জানা যায় চোরকারবারীরা বিপুল পরিমান চা পাতা ভারত সীমান্ত অতিক্রম করে শার্শার নাভারণ এলাকায় অবস্থান করছে ।

এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি সদস্যরা আজ সকালে নাভারণ এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দ কৃত চা পাতির মূল্য ১২ লাখ টাকা বলেও জানান তিনি।

এমকে