হিলি সীমান্তের চণ্ডিপুর ও নন্দিপুর মাঠ থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বাসুদেবপুর ও মংলা বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা শুক্রবার ভোর রাতে ও শনিবার সকালে পৃথক অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নাসির ইমাম রুমি ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





