অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বৃহস্পতিবার বেনাপোলের পুটখালি ও দৌলতপুর সীমান্ত থেকে ১৬ বাংলাদেশী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটকৃতরা হলেন- রাজিব, এনামুল, ইলিয়াজ, রহমান, সুমন, কওছার , সুমন হোসেন , রইস মিয়া, আলামিন, জুয়েল ও সোহারাব। বাকি পাঁচজনের পরিচয় জানা যায়নি। এদের সবার বাড়ি ঢাকা, মাদারীপুর, ফরিদপুর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে পারাপারের অভিযোগে ১৬ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। পরে তাদের পোর্ট থানায় সোপর্দ করা হয়।
তারা চিকিৎসা, ব্যবসা ও কাজের সন্ধানে বেনাপোলের স্থানীয় দালালের মাধ্যমে ভারতে যাচ্ছিলেন বলেও জানান তিনি।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





