বেনাপোল সাদিপুর সীমান্তে ৩১ লাখ হুন্ডির টাকা সহ মোস্তাক (৪৫) নামে একজন হুন্ডি পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
তিনি বেনাপোল থানার সাদিপুর গ্রামের তোরাফ আলির ছেলে। ৬ মাস আগেও একই সীমান্ত থেকে ৬৫ লাখ টাকা সহ এই মোস্তাককে আটক করেছিল বিজিবি। বুধবার (৭ মার্চ ) রাত ৯ টার সময় সাদীপুর সীমান্তের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে টাকা সহ আটক করা হয় ।
বিজিবি জানান,নিজস্ব গোয়েন্দা এফআইজির সংবাদে জানতে পারি এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে।
এমন সংবাদে এফআইজির নায়েব আব্দুল করিম ও বিজিবির একটি দল নিয়ে জিরো পয়েন্টে অভিযান চালিয়ে ৩১ লাখ টাকা সহ তাকে আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল আরিফুল হক ৩১ লাখ হুন্ডির টাকা সহ একজন হুন্ডি পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক টাকাসহ মোস্তাককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
নাসির/এএস





