জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর স্থগিত রাখতে বাংলাদেশের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘের দুজন মানবাধিকার বিশেষজ্ঞ। জেনেভা থেকে বিবৃতিতে তারা এই আহবান জানান।

বিবৃতিতে বলা হয়, কামারুজ্জামানের ফাঁসির দণ্ড পাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সামারি এক্সিকিউশন-বিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোটিয়ার ক্রিস্টফ হেইন্স এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র‌্যাপোটিয়ার গ্যাব্রিয়েলা নাউল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়া নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষজ্ঞরা। বিবৃতিতে তাঁরা বলেন, যেসব দেশে মৃত্যুদণ্ড বাতিল করা হয়নি, সেসব দেশে কাউকে সর্বোচ্চ এই সাজা দিতে হলে তা দিতে হবে স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন বিচারের মাধ্যমে।

এআর