কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি। 

শনিবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় ফিলিপো গ্র্যান্ডি ক্যাম্পে অবস্থানরত কর্মকর্তা ও রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন। 

জাতিসংঘের এ কর্মকর্তা পরে উখিয়ার বালুখালী ও থাইংখালী রোহিঙ্গা শিবিরও ঘুরে দেখেন। ফিলিপো গ্র্যান্ডি রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। 

এসময় তার সঙ্গে ছিলেন কক্সবাজারের শরণাথী বিষয়ক হাইকমিশনার আবুল কালাম।গত বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে গত ২৫ দিনে চার লাখ ২৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এর আগে বৌদ্ধ অধ্যুষিত দেশটিতে জাতিগত নির্মূলের নীল-নকশার নির্যাতনে অনুরূপ সংখ্যক রোহিঙ্গা নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বছরের পর বছর ধরে বাংলাদেশে বাস করছে।

এমএ