যশোরে ১০ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পোর্ট থানা পুলিশ। সোমবার রাতে বেনাপোল স্থলবন্দরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে শিমুল (২৫) ও আজিমুদ্দিনের ছেলে আব্দুল্লা আল মাহমুদ (৩০)।

বেনাপোল পোর্ট থানার এসআই কাওসার আলম জানান, বেনাপোল চেকপোস্ট থেকে ওই দুই যুবক একটি মোটরসাইকেলে করে বেপোরোয়া গতিতে নাভারণের দিকে যাচ্ছিল। তাদের সন্দেহ হলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।

পরে তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

এআর