উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পাঁচ উপজেলায় মোটর চালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এক প্রজ্ঞাপন জারি করে এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের আদেশ দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২১ সেপ্টেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জ, নেত্রকোনার আটপাড়া উপজেলায় সাধারণ নির্বাচন, ফেনীর ফুলগাজীতে উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন, খুলনার দিঘলিয়া ও ঠাকুরগাওয়ের রানীশৈংকল উপজেলায় পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

সেজন্য ভেহিক্যাল অধ্যাদেশ অনুযায়ী, ভোটগ্রহণের ৩ দিন আগে থেকে ভোটগ্রহণের দিন রাত ১২ পর‌্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

এছাড়া নির্বাচনের আগের রাত ১২টা থেকে পরদিন রাত ১২ টা প্যর্যন্ত ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পু চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ