ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা পিটিআই এলাকায় পরিত্যক্ত একটি ট্রাক থেকে ৭২ লাখ টাকার ভারতীয় থ্রি পিস উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) সকালে প্রশাসনের একাধিক দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতিতে ট্রাকের ভেতরে থাকা ছয়টি বড় কাঠের কার্টন ভেঙে থ্রি পিসগুলো উদ্ধার করা হয়।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) মিলন হোসেন জানান, সোমবার (২০ জুন) বিকেলে মাগুরা হাইওয়ে সড়কের পিটিআই এলাকায় একটি পরিত্যক্ত ট্রাকের সন্ধান পান তারা। পরে সকালে ট্রাকের ভেতর থেকে ২ হাজার ৯০০ পিস ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ টাকা।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই।
ওএফ





