ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে সোনার বার সহ ৮ চোরাচালানীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ রোববার দুপুরে আটক করেছে বিজিবি।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলদেশ থেকে বিপুল পরিমান সোনা পাচারহয়ে ভরতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল গামী (ঢাকা. মেট্রো-ব-১৪-৮৩০০ ) একটি পরিবহনে অভিযান চালিয়ে ৪১ টি বার ( ৪.৭৮০ কেজি) সহ ৪ চোরাচালানীকে আটক করা হয়।
আটক সোনা পাচারকারী সদস্যরা হচ্ছেন , আনিসুর রহমান (২৪) , রিয়াজ মোল্লা (২৫) সবুজ মৃধা(২১) ও তানভীর জামান (১৮) । এদের উভয়ের বাড়ি ফরিদপুর , মাদারিপুর ও খুলনা জেলার বিভিন্ন্ অঞ্চলের।
আটক সোনার মূল্য ২ কোটি ১১ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসা বাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোটর্ থানায় একটি মামলা হয়েছে।
নাছির/এএস





