সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মুরারিকাটি সীমান্ত থেকে ৫৮ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২০ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল্লাহ আল বাকী এ তথ্য জানান।

তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরারিকাটি সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ৩৭ গাইট ভারতীয় শাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেগুলো ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসা হয়।

৩৭টি গাইটে ১ হাজার ৬৭০টি শাড়ি ছিল। এর মূল্য ৫৮ লাখ ৪৫ হাজার টাকা বলে জানান তিনি।

এমই