আমার ছেলের জীবন নিয়ে চরম চিন্তিত ও শংকিত। সে যদি কোন অপরাধী হয়ে থাকে তাহলে তাকে আদালতে উপস্থাপন করা হোক এমন ভাবেই ছেলের জীবন নিয়ে শংকা প্রকাশ করছিলেন মিজানুর রহমানের মা রহিমা বেগম।
শনিবার বগুড়ার কাহালু প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান বগুড়ার কাহালু থানার দেওগ্রাম গ্রামের আইয়ুব আলীর ছেলে।
রহিমা বেগম বলেন, মিজানুর গত ৭ আক্টোবর চাকুরীর উদ্দেশ্য ঢাকায় গিয়ে ফার্মগেটে একটি মেসে থেকে চাকুরী খুঁজতেছিলো। কিন্তু গত ২৬ আক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে ফার্মগেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। এ ব্যপারে গত ৩০ অক্টোবর তারিখে কাহালু থানাতে সাধারণ ডায়েরী করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। আবার এ পর্যন্ত তাকে আদালতে চালান করে নাই বা মিডিয়ার সামনে হাজির করা হয়নি। যার ফলে আমার ছেলের জীবন নিয়ে চরম চিন্তিত।
তিনি আরো বলেন, আমার ছেলে যদি কোন অপরাধী হয়ে থাকে তাহলে তাকে আদালতে উপস্থিত করা হোক।
রহিমা বেগম বলেন, আমি একজন সন্তানের মা হিসেবে দেশের প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের নিকট আবেদন জানাচ্ছি আমার সন্তানকে মিডিয়ার সামনে উপস্থাপন করা হোক এবং সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে বিচারের আওতায় আনা হোক।
এআই
জাতীয়
বগুড়ার মিজান ঢাকায় গ্রেফতার!
আমার ছেলের জীবন নিয়ে চরম চিন্তিত ও শংকিত। সে যদি কোন অপরাধী হয়ে থাকে তাহলে তাকে আদালতে উপস্থাপন করা হোক এমন ভাবেই ছেলের জীবন নিয়ে শংকা প্রকাশ করছিলেন মিজানুর রহমানের মা রহিমা বেগম।





