অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় যশোরের বেনাপোল সীমান্তে ৭ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে শুক্রবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যশোরের মফিজুলের স্ত্রী সালমা (২৫), আলমগীরের স্ত্রী রিয়া মণ্ডল (২৭), বাগেরহাটের শহিদুলের ছেলে শেখ রাসেল (১৮), ঝালকাঠির শরিফুলের স্ত্রী সাবিনা (২০), নুরুল হকের মেয়ে হ্যাপি (২১), আব্দুল হাইয়ের মেয়ে রোকসানা (২৫) ও মানিকগঞ্জের শেখ আক্কাসের ছেলে স্বাধীন (৩৮)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আটকরা বেশ কিছুদিন আগে দালালের মাধ্যমে সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যান। শুক্রবার রাতে দেশে ফেরার পথে বিজিবি তাদের আটক করে পোর্ট থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় পোর্ট থানায় মামলা হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এএইচ