চুয়াডাঙ্গা জেলার ভারত-সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ২৮১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
জেলার ভারত-সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় শুক্রবার রাত ১১টা থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কর্তব্যরত বিজিবি সদস্যরা ভারত-সীমান্তবর্তী মেদিনীপুর, সিংনগর, গয়েশপুর, নতুনপাড়া ও বারাদী মাঠে অভিযান চালান। অভিযানে ২৮১ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য চার লাখ ৩০ হাজার টাকা বলে এসএম মনিরুজ্জামান জানান।
জেআই





