চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত থেকে দুরুল হোদা (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে তাকে আটক করা হয় বলে বিজিবি সূত্রে জানা যায়।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। দুরুল হোদা শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা গ্রামের খলিলের ছেলে।

বিজিবি জানায়, দুরুল হোদা সকালে ওয়াহেদপুর সীমান্তের পিলার ১৩/২এস এর পাশ দিয়ে মাদকদ্রব্য ও গরু আনার জন্য ভারতে যাচ্ছিলেন। এসময় তাকে আটক করা হয়। পরে দুপুর ১২টার দিকে দুরুল হোদাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ