দিনাজপুরের হিলি সীমান্তের কামালগেট এলাকা থেকে শাহিন হোসেন নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভারতে অনুপ্রবেশের পর পুনরায় দেশে ফেরার সময় বুধবার ভোর পৌনে ৫টার দিকে তাকে আটক করা হয়।

শাহীন হোসেন উপজেলা সদরের মধ্য বাসুদেবপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল জব্বার জানান, বুধবার ভোরে সীমান্তের ২৮৫ মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তের ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে কামালগেট এলাকা থেকে শাহীনকে আটক করা হয়।

বর্তমানে তাকে সিপি ক্যাম্পে রাখা হয়েছে। পরে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হবে।

এমকে