বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি ধানক্ষেত থেকে ৪ ব্যক্তির হাত বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের দেবগজী গ্রামের ধানক্ষেত থেকে ওই ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি সাহিদ মাহমুদ খান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার সকালে লাশগুলো উদ্ধার করেন তারা।
নিহতদের বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় জালাল উদ্দিন বলেন, নিহতদের প্রত্যেকের গলা ছিল কাটা; হাত পিছমোড়া করে বাঁধা। তাদের পরনে গেঞ্জি, শার্ট ও প্যান্ট ছিল।
ওই ৪ জনকে অন্য কোথাও হত্যা করে ওই ক্ষেতে লাশ ফেলে যাওয়া হয়েছে কি না- সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
এমবি





