বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন।

আজ (২০ মার্চ) শনিবার বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় এই বৈঠক শুরু হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শ্রীলংকার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা জানান, সকাল ১০টা ৪৫ মিনিটে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে তাকে স্বাগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণের জন্য তারা একান্তে বৈঠক করেন। এরপর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।

জানা গেছে, এ বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতার জন্য কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এর আগে শুক্রবার (১৯ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতেই তার এই সফর।

এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচআইএসএ) তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারও প্রদান করা হয়।

এমবি