নাটোরের তেবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় মনছুর রহমান নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে শহরের তেবাড়িয়া বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। মনছুর রহমানের বাড়ি বাগাতিপাড়া উপজেলার পাটগ্রাম এলাকায়।

স্থানীয়রা জানান, মনছুর রহমান নাটোর শহর থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি বাগাতিপাড়ায় যাচ্ছিলেন। পথে তেবাড়িয়া বাইপাস সড়কে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআই